মুজিব শত বর্ষের কেন্দ্রে ওয়েবসাইট

৫ আগষ্ট, ২০১৯ ১৩:৪৩  
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে আইসিটি বিভাগ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উ‌‌‌‍দযাপন করতে একটি ওয়েবসাইট তৈরি করছে আইসিটি বিভাগ। ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উ‌‌‌‍দযাপন উপলক্ষে আইসিটি বিভাগ সোমবার (০৫ আগস্ট) এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই সময় পলক বলেন, জাতির পিতার জন্ম শত বার্ষিকী উপলক্ষে আইসিটি বিভাগ প্রায় ১৫০ টির মত কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওয়াত একটি ওয়েবসাইট তৈরি করা হবে সেখানে থাকবে বঙ্গবন্ধু সকল তথ্য। এই ওয়েবসাইট হবে মুজিব বর্ষবরণের কেন্দ্র বিন্দু। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় জাতির পিতার জন্ম শত বার্ষিকী উদযাপন করা হবে। ওয়েবসাইটের জন্য লোগো আহ্বান করছি আশা করছি সবাই অংশগ্রহণ করবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে বঙ্গবন্ধুর ফিলোসফি, ভিশনসহ কর্ম জীবনের নানা তথ্য মিলবে এই ওয়েবসাইটে। এছাড়া জন্ম শত বার্ষিকী উ‌‌‌‍দযাপন উপলক্ষে আইসিটি বিভাগ নানা কর্মসূচি হাতে নিয়েছে সেগুলোর তথ্যও মিলবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েবসাইটি তৈরি করবে মাইটি বাইট। এই সময় বিসিসি ও মাইটি বাইট এর মধ্যে চুক্তি হয়। বিসিসির মধ্যে চুক্তি স্বাক্ষর করেন সচিব মিজানুর রহমান মিজু এবং মাইটি বাইট এর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। বঙ্গবন্ধুর ওয়েবসাইটের জন্য লোগো জমা দেয়ার শেষ তারিখ ৩১ আগষ্ট। লোগো বিজয়ী পাবেন ৫ লাখ টাকা। ওয়েবসাইট লিংক: www.mujib100.gov.bd